বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা উপজেলার একটি কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পরে যাত্রী সাধারণ। পরে স্থানীয় প্রসাশন পুলিশের ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

অবরোধকারী শ্রমিকরা জানান, তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ তাদের পাওনা টাকা পরিশোধ করছে না। নভেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে গত মাসে তারা মহাসড়ক অবরোধ করে ছিলো। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাদের নভেম্বর, ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা ছিলো। কিন্তু তা করা হয়নি। তাই তারা পুনরায় বেতনের দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে।

হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, কারখানার শ্রমিকরা গত ডিসেম্বরের ৯ তারিখ বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল। তখন স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেতন দেয়ার সিদ্ধান্ত হয়। জানুয়ারি মাসে বেতন ভাতা না দেয়া শ্রমিকরা পুনরায় সড়ক অবরোধ করেছে। কারখানায় ১৩শ শ্রমিক কাজ করে। তাদের দুই মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। চলতি মাসের ১৯ জানুয়ারি বেতন ভাতা দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে সড়কের একেক পাশে ৭ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights