মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নঈমুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত নঈমুল ইসলাম উপজেলার চিনকীর হাট এলাকার দারুল বক্স ভূঁইয়া বাড়ির তোফাজ্জেল হোসেনের ছোট সন্তান এবং নিজামপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজুল হক নামে একজন পথচারী আহত হয়েছেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিমা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আজিজ নামের অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অজ্ঞাত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights