খুলনায় ৭ দফা দাবিতে জাতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ সাত দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার জুমার নামাজের পর পিটিআই মসজিদের প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কেন্দ্রীয় সংগঠক তানজিল মাহমুদ ও নাঈম আহমেদ, স্থানীয় প্রতিনিধি আহমেদ হামীম রাহাত, ফরিদ পাঠান, সাইফুল ইসলাম, শরীফ আসাফুল হাবীব সাজিদ, ইকবাল হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

দাবিগুলো হচ্ছে- জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান, আওয়ামী খুনি ও দোসরদের বিচার, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন, ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়া সব ধরনের বৈষম্য নিরসনে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কার করতে হবে।

লিফলেটে বলা হয়, ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। কর্মসূচিতে নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠকরা স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় করেন ও তাদের মাঝে জুলাই-এর ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights