এনআইডি আইন পর্যালোচনায় ইসির বৈঠক রবিবার
অনলাইন ডেস্ক
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) আইন পর্যালোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) বৈঠক ডেকেছে। আগামী রবিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক হবে।
ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।
আদেশে বৈঠকের অন্য দুটি আলোচ্য বিষয়ও রাখা হয়েছে। এর মধ্যে একটি হলো চট্টগ্রাম অঞ্চলে বিশেষ ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার নিয়ে আলোচনা। আরেকটি হলো, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণ সম্পর্কে আলোচনা।
এই বৈঠকটি, যা ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে এএমএস নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনার জন্য ডাকা হয়েছে।
