চাঁবিপ্রবিতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ ই জানুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ক্লাস রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে বক্তব্য রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ ডিবেটিং সোসাইটি এর ইভেন্ট সম্পাদক তাওহীদ আহমেদ।

কর্মশালায় বিতর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করে ডিবেটিং ক্লাবের মডারেটর এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: বাইজীদ আহম্মেদ রনি।

কর্মশালায় আয়োজক হিসাবে উপস্থিত ছিলেন তাজনীন তাজ ছোঁয়া, নাঈমুর রহমান নিয়ামুল, এস এম মানজুরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights