হারের দায় যার ওপর চাপালেন তামিম

অনলাইন ডেস্ক

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। ফলে সিরিজটাও হয়েছে হাতছাড়া। ঘরের মাঠে ১৩২ রানের বড় হারের পর তামিম ইকবাল এ বিষয়ে কথা বলেছেন।

আর হারের জন্য তামিম ব্যাটিং নয় বাজে বোলিংকেই দায়ী করেছেন। যদিও ব্যাট হাতেও টাইগাররা মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে ওপেনার লিটন কুমার দাস ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত ফিরেছেন শূন্য রানে।

তামি বলেছেন, ‘প্রতিপক্ষ অধিনায়ক কী বলেছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। সে হয়তো বলেছে আগে ব্যাট করতে চেয়েছিল। আমিও অনেক সময় টস হেরে এমন কথা বলেছি। তো এটি আমার কাছে তেমন চিন্তার কিছু নয়।’
তামিমের কথায় বোলিং ভালো করতে না পারার আক্ষেপ ঝরলো। তিনি বলেছেন, ‘আমি ও আমার ম্যানেজমেন্টের মনে হয়েছে, উইকেট কিছুটা চিটচিটে এবং এটি তা-ই ছিল। তবে যতই চিটচিটে ভাব থাকুক অথবা সাহায্য থাকুক, আপনি যদি ঠিক জায়গায় বোলিং না করেন, তাহলে আপনার ওপর মার পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights