কম্বোডিয়ায় বিরোধীদলীয় নেতার ২৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

কম্বোডিয়ার বিরোধীদলীয় নেতা কেম সোখাকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে এই সাজা দেয়া হয়েছে। এদিকে এই বিচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

কম্বোডিয়ার ফৌজদারি কোডের ৪৪৩ অনুচ্ছেদের অধীনে একটি বিদেশি শক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কেম সোখাকে।

সোখা বর্তমানে নিষিদ্ধ কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) সাবেক প্রেসিডেন্ট। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী সোখা ২৭ বছর গৃহবন্দী থাকবেন। তাছাড়া তিনি রাজনীতি ও নির্বাচনে ভোট দেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবেন।
২০১৭ সালের সেপ্টেম্বরে এক রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়। এরপর তার নেতৃত্বাধীন সিএনআরপি দলটি বিলুপ্ত হয়ে যায়। দেশটির দীর্ঘদিনের শাসক ও প্রধানমন্ত্রী হুন সেনের সরকার দলটিকে নিষিদ্ধ করে।

সূত্র : রয়টার্স, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights