মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক সাড়ে চার ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights