পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে

অনলাইন ডেস্ক
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে। রবিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। পরদিন শনিবার সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে গত শুক্রবারের চেয়ে তাপমাত্রার পারদ বেড়ে গেলেও সকাল থেকে অব্যাহত থাকতে দেখা গেছে কনকনে শীত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দেখা দেওয়ার পাশাপাশি বেড়েছে সূর্যের তাপের তীব্রতা।

অন্যদিকে কনকনে শীতের কারণে গরম কাপড়ের অভাবে রাত ও সকালে বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আজ রবিবার তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ঘরে গিয়ে দাঁড়িয়েছে। তবে জানুয়ারিজুড়ে আরো কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights