আমেরিকার একদিক আগুনে পুড়ছে, আরেক দিকে ঠান্ডায় কাঁপছে

অনলাইন ডেস্ক
ভয়াবহ দাবানলে আমেরিকার একদিক যেমন পুড়ছে, তেমনি তীব্র ঠান্ডায় কাঁপছে আরেক প্রান্ত। দেশটির দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণ পূর্বাঞ্চল পর্যন্ত ১২ কোটি মানুষকে সতর্কতার অধীনে রাখা হয়েছে।

শীতকালীন ঝড়ের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধান সড়কগুলো মোটামুটি যান চলাচলে উপযোগী হলেও বিলম্ব হচ্ছে ফ্লাইট চলাচল। আটলান্টায় বাতিল হয়েছে ৩ শতাধিক ফ্লাইট।

আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া বিদ্যুৎ ফিরে এসেছে বেশকিছু এলাকায়। জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ তুষারপাত। ওকলাহামার মধ্যাঞ্চল ও টেক্সাসের উত্তরাঞ্চলে ৭ ইঞ্চি পরিমাণ তুষারপাতের রেকর্ড করা হয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্যারোলিনায় ১০০ জনের বেশি ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে।

সোর্স: news4jax.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights