রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের ১৫ দফা প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কোরআন ও হাদিসের শিক্ষাকে রাষ্ট্র সংস্কারের মূলভিত্তি নির্ধারণসহ ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কারে খেলাফত আন্দোলনের প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় লিখিত প্রস্তাবনা পেশ করেন দলের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন।

দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান রহমান হামিদী, নাজমুল হাসান, মো. রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমূখ।

প্রস্তবনায় আরও বলা হয়, রাষ্ট্রীয় নীতিমালার ভিত্তি হিসেবে কোরআন ও সুন্নাহকে গ্রহণ, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজন, ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, সুদমুক্ত অর্থব্যবস্থা প্রবর্তন, শিক্ষার সকলস্তরে কোরআন ও সুন্নাহভিত্তিক পাঠ্যক্রম অন্তর্ভুক্তি, বিচার বিভাগের পৃথকীকরণ ও বিজ্ঞ মুফতীদের সমন্বয়ে বোর্ড গঠন করে পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠা, মদীনা সনদের আলোকে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিকতার ভিত্তিতে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন, জাতীয় প্রতিরক্ষার জন্য পনের হতে চল্লিশ বছরের সকল সক্ষম নাগরিককে সামরিক প্রশিক্ষণ প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights