গাজীপুর সিটি কর্পোরেশনকে তামাকমুক্তকরণ সভা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব নমিতা দে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তামাকপণ্যের আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন থেকে আরও জোরেসোরে তামাকমুক্ত সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হবে। তামাকের বিজ্ঞাপন এখন অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে এসেছে। তামাকের ব্যবহার বিভিন্ন কর্মশালার মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে।

শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন সভাকক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনকে তামাকমুক্তকরণ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন র্ডপ-এর উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম। বক্তব্য রাখেন সিটিএফকেপ্রোগ্রামস ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়া।

সভায় জানানো হয়, দেশে প্রতিদিন ৪শ ৪২ জনের চেয়েও বেশি মানুষ তামাক ব্যবহারজনিত কারণে মারা যায়। তামাকের ধোয়ায় ৭০০ বেশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে প্রায় ৭০টি ক্যান্সার সৃষ্টি করে। তামাক সেবনের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের দীর্ঘ মেয়াদী রোগ (অ্যাজমা, বা হাঁপানি), ডায়াবেটিস, বার্জার ডিজিজসহ (পায়ের পচন রোগ) বিভিন্ন অসংক্রামক রোগ হয়ে থাকে। তামাক সেবনে হাড়ের ঘনত্ব কমায়, দাঁত ও মাড়ির ক্ষতি হয়। তামাক সেবনকারীদের মুখের ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights