বিডিইউ-তে “এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিডিইউ’র প্রশাসনিক ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এ কর্মশালার উদ্দেশ্য হিট প্রকল্প থেকে শিক্ষকদের প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে তার বিস্তারিত ধারণা প্রদান করা। আশা করি এই কর্মশালার মাধ্যমে বিডিইউ এর শিক্ষকবৃন্দ প্রজেক্ট প্রপোজাল রাইটিং সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিডিইউ’র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ, কে, এম, মহিউদ্দিন উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক জনাব সুমন সাহা। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights