দিনাজপুরে কর্মী সম্মেলন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলন ২০২৫ উপলক্ষে আয়োজিত এ র্যালিতে দলের নেতাকর্মীরা বিপুল উৎসাহÑউদ্দীপনায় অংশগ্রহণ করেন।
সম্মেলনটি আগামী ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, সকাল ১০টায় দিনাজপুরের গোরÑএÑশহীদ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যার মধ্যে রয়েছেন মাওলানা আবদুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং মো. দেলোয়ার হোসেন।
র্যালিটি শহরের প্রধান স—কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতারা কর্মীদের উৎসাহিত করতে দলের লক্ষ্যÑউদ্দেশ্য এবং আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
আগামী ২৫ জানুয়ারি ২০২৫ কর্মী সম্মেলনের সভাপতি হিসেবে দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান দায়িত্ব পালন করবেন।
এ সময় র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
