রাজধানীতে বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে টাকাসহ মো. মহসিন মোল্লা (৪৯) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে ফলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বুধবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায় ফলবাড়ীয়া বাসস্ট্যান্ডে কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছেন। পরে টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মহসিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায় করা মোট ৩ হাজার ৭০ টাকা ও চাঁদাবাজির টাকা উত্তোলনের তিনটি রসিদ উদ্ধার করা হয়।

গ্রেফতার মহসিনসহ পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির বংশাল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights