নিজ বাড়িতে লোহার গেট চাপায় প্রাণ গেল শিশুর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার সীমন্তবর্তী লামার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বাড়ির লোহার গেট চাপা পড়ে জাইরিন জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জাইরিন ওই এলাকার ব্যবসায়ী আবদুল জলিলের মেয়ে।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বাড়ির মেইন গেট খুলে দাঁড় করিয়ে রাখা হয়।

সকালে বাড়িতে দৌড়াদৌড়ি করে খেলা সময় অসাবধানতাবসত ওই শিশুর উপর হঠাৎ গেটটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাইরিনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights