গাজীপুরে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সভা

গাজীপুর সদর উপজেলায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ টায় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে গাজীপুর সদর উপজেলা জাসাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর সদর উপজেলা জাসাসের সভাপতি মো. মুকুল মিয়ার সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন রোকন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (রিজভী), গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকির, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, গাজীপুর সদর উপজেলা জাসাসের সভাপতি আবু তাহের মণ্ডল, সাধারণ সম্পদক এজাজুল আলম মাস্টার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু একজন নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights