কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

তারুণ্যের উৎসব উপলক্ষে দুদিনব্যাপী তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বই, দেশীয় পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মোট ৪০টি স্টল স্থান পেয়েছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। সরকারি ও বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। তাদের পণ্যগুলোর প্রচার ও প্রসারের জন্য সরকারের পক্ষ্য থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights