টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের খাদে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়ার খাদ থেকে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে একরি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। এর বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights