পিএইচডি’র বোর্ডস অব ডিরেক্টরস কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক মাসুদ করিমকে চেয়ারম্যান এবং কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে ভাইসচেয়ারম্যান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ (পিএইচডি) এর সাত সদস্যের (অবৈতনিক) বোর্ডস অব ডিরেক্টরস কমিটি গঠিত হয়েছে।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন স্টক কোম্পানি কার্যালয়ের অনুমোদিত এই বোর্ডের সদস্যরা ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন শফিউল আলম (ট্রেজারার), সাইফ আলী খান (সমাজসেবক), তামান্না মিনহাজ (সাংবাদিক), এনজিও ব্যক্তিত্ব এসএম মাহমুদুল হক এবং কৃষিবিদ ড. সাহাদাত হোসেন পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights