ফেনীতে কৃষি জমির মাটি কাটায় জেল-জরিমানা

ফেনী প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলায় রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো: শহিদুল্লাহ (৪০) ও মো ইউনুস (৩৫) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

এদের মধ্যে ফুলগাজীর গোসাইপুর গ্রামের মো শহিদুল্লাহ(৪০)কে ৫০ হাজার টাকা জরিমানা ও একই উপজেলার মুন্সীরহাটের মো ইউনুস(৩৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এর আগে শনিবার রাত ৩ টার দিকে চিথলিয়া ইউনিয়নের রাজষপুরে কৃষিজমির মাটি কাটার সময় দুটি পিকআপসহ ওই দু’জনকে আটক করেন রাজষপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী অপরাধ ও ১৫ ধারা অনুযায়ী জব্দকৃত ট্রাকের জন্য ৫০ হাজার টাকা জরিমানা ও অপরাধের সহযোগী হিসেবে একজনকে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights