জবি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ৭০ শতাংশ আবাসন ভাতার বাজেট প্রস্তাবনা তৈরির জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এ কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমিনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ জানুয়ারি থেকে অনশন কর্মসূচি শুরু করেন জবি শিক্ষার্থীরা। পরদিন সোমবার বিকালে সচিবালয়ের সামনে অনশনে বসেন তারা। একইসাথে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ে ‌‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুইটি দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। এরপর গত শুক্রবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights