বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ অনুসন্ধান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights