ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, আ. হামিদ কারী, রুহুল আমিন, আইয়ুব আলী কমান্ডার, আ. ছালাম, খালেকুজ্জামান তালুকদার হুমায়ুন, নজরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, সদস্য আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক মোল্লাসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights