বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন উদ্বোধন করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
বিএনপির ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার বিকাল সোয়া ৫টায় রাজধানীর শুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন উদ্বোধন করলেন তারেক রহমান

এ সময় প্রথমে তারেক রহমান নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন। পরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত সকলে নিজ নিজ সদস্যপদ নবায়ন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিবরা এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights