আবু সাইদ হত্যাকাণ্ড : বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে ১০৯তম সিন্ডিকেট সভায় বহিষ্কার করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজনের বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করে নিলে তাকে মওকুফ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলীর সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ জনসহ মোট ৭২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

তারা হলেন, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, পমেল বড়ুয়া, শামীম মাহাফুজ, বিধান, তানভীর, ধনঞ্জয় কুমার টগর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, মামুন, গাজীউর, শাহিদ হাসান। এই ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত হয়।

এছাড়া, মো. আরাফাত রহমান আবির, সেজান আহমেদ ওরফে আরিফ, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, মো. মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, মাহমুদুর রহমান হৃদয়, মৃত্যুঞ্জয় রায়, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত। এই ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মন্ডল, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম ওরফে (সম্রাট)। এই ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর লিস্ট দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জন দুই সেমিস্টার ও ১৫ জন সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights