গোপালগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ২০২ পিচ ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। বিষয়টি জেনেছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights