সাকিবের পর লিজেন্ড নাইন্টিতে তামিম

অনলাইন ডেস্ক
জাতীয় দলের পাট পাকাপাকি ভাবে চুকেছে তামিম ইকবালের। ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম।

টুর্নামেন্টে আগেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব এই টুর্নামেন্ট খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। এবার তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। টুর্নামেন্টে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন তামিম নিজেই।

তিনি বলেন, ‘আমি রোমাঞ্চের সাথে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

সাকিব সম্প্রতি টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ওয়ানডে খেলার কথা ছিল। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ে সেরাটা দিতে পারছেন না। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। তাই খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights