ছেলের দার কোপে বাবার মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ছেলের দার কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম বিনোদ বিহারী মজুমদার। তিনি উপজেলার ময়ূরখীল এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনোদ বিহারী মজুমদারকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এরপর আহত অবস্থায় প্রথমে তাঁকে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বিনোদ বিহারীকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বড় ছেলে বর্তমানে পলাতক রয়েছে। বাবার বিনোদ বিহারীর লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনার সংবাদ পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
