চাঁদপুরে গোডাউন থেকে ১২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর পুরানবাজারে দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ ৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড কর্তৃক শহরের পুরান বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালীন সময়ে ২টি দোকান ও ২টি গোডাউন তল্লাশি করে ১ হাজার ২শ’ ৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত পলিথিনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান এর নিকট হস্তান্তর করা হয় এবং সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি দোকান ও গোডাউনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights