নিষিদ্ধ ছাত্রলীগকে সহযোগিতার প্রমাণ পেলে ব্যবস্থা : ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতা করার প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীদের জনসমাগম বা উপস্থিতিতে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই নিষিদ্ধ ছাত্রসংগঠনের সাথে কেউ প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights