বিএসএমএমইউর নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন দায়িত্বভার গ্রহণ করছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে পরিচালক (হাসপাতাল) অফিসে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন সদ্য সাবেক বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

তিনি এ পদে যোগদানের আগে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্বপালন করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান ২০২২ সালের ১ ডিসেম্বর নিয়োগপ্রাপ্ত হয়ে ওই বছরের ১৫ ডিসেম্বর পরিচালক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন।

নতুন পরিচালকের দায়িত্বগ্রহণ ও সদ্য সাবেক পরিচালকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. আবু নাছের, সহকারী পরিচালক আজিজুর রহমান ও উপাচার্যের একান্ত সচিব-২ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights