গাজীপুরের কাশিমপুরে অমুসলিমদের মাঝে জামায়াতের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

মাওঃ নেছার আহমদ এম এ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড মোল্লা মার্কেট বারেন্ডায় দরিদ্র-অসহায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিমপুর থানা । বুধবার থানার ৬ নং ওয়ার্ড রওশান মার্কেট এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাঃ জামাল উদদীন । তিনি বলেন,ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় গরিব মানুষের কষ্ট লাগবে সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসতে হবে। বর্তমানে শীতের মধ্যে মানুষ খুব কষ্টে আছে। সামর্থ্যবান মানুষের নিকট থেকে সহযোগিতা পাওয়া মুসলিম গরিব মানুষের যেমন অধিকার তেমনি অমুসলিমদেরও অধিকার রয়েছে । সরকারের উচিৎ ছিলো শীত আসার পূর্বেই মানুষের খোঁজখবর নেয়া এবং তাদের পাশে দাঁড়ানো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মহানগর অফিস সেক্রেটারী আবু সিনা নুরুল ইসলাম মামুন, কাশিমপুর থানা সেক্রেটারী মোঃ নুরুজ্জামান ফকির , সহঃ সেক্রেটারী মোঃ সোহেল পাঠান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহবুবুল আলম, আইন, আদালত ও শিক্ষা সম্পাদক এ্যাডঃ মোঃ আবু নছর, যুব, ক্রীড়া, সাংস্কৃতিক ও মিডিয়া সম্পাদক মোঃ সবুজ আহমেদ, সহঃ তারবিয়াত সম্পাদক মাওঃ মোঃ হুসাইন আহমেদ, ৬ নং ওয়ার্ড আমীর মোঃ ফারুক হোসেন এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওঃ মোঃ ইদ্রিস আলী মৃর্ধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights