নীলফামারীতে সমবায় দলের কর্মী সভা

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার কর্মীসভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

এতে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মল্লিক মো. মোকাম্মেল কবির ও সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। নতুন করে দেশকে গড়তে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার আহবায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে কর্মীসভা পরিচালনা করেন সদস্য সচিব নুরুন্নবী দুলু।
এরআগে বর্নাঢ্য এক শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights