টিম ছেড়ে চলে গেছি এমন কথার ভিত্তি নেই: ইমন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক বিতর্ক নতুন কিছু নয়। চিটাগং কিংসের ব্যাটার পারভেজ হোসেন ইমন পারিশ্রমিক না পেয়ে দল ছেড়ে চলে গেছেন-এমনটাই গুঞ্জন উঠেছে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে খোদ ইমনই জানালেন, দল ছেড়ে যাননি, টিম ম্যানেজমেন্ট থেকে দুই দিনের ছুটি নিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ইমন নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে এ কথা জানান।

ইমন লিখেছেন, ‘লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে আছি, কোচ ম্যানেজারের সাথে কথা বলে ছুটি নিয়েছি। টিম ছেড়ে চলে গিয়েছি এমন কথার কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও বলিনি। দেখা হবে মাঠে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights