স্ত্রী হত্যার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় নুরুল আমিন সবুজ (৫৪) নামে এক বৃদ্ধাকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসে সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদÐপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। সেই সাথে ভুক্তভোগী গৃহবধূ বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলজের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে জবাই করে হত্যা করে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। এই হত্যায় আসামী নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সাথে ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights