রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে: মনিরুজ্জামান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, এটি একটি সন্ত্রাসী ঘটনা, এ ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবতায়নের সমাবেশেকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এই সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights