গ্রেফতারের শঙ্কায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী

অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারের শঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি। দেশটির সংবামাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ফিলিস্তিনিপন্থি ও ইসরায়েলবিরোধী দলগুলো তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন শঙ্কায় ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে অ্যামিচাই চিকলির সফর বাতিল করা হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছেন চিকলি দেশটিতে থাকাকালে কূটনৈতিক নিরাপত্তা পাবেন না। কারণ তার এই সফর সরকারি না। এরপরই চিকলির সফর বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights