নোয়াখালীতে কৃষকদের মাঝে তাল গাছ ও আখের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে তাল গাছ ও আখের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নোয়াখালী সদরের সার্বিক সহযোগিতায় “বসতবাড়ির আঙিনায় চিবিয়ে খাওয়া আখ চাষ” শীর্ষক এক প্রদর্শনীর মাধ্যমে এই চারার বিতরণ করা হয়েছে। ৫০ জন কৃষকের মাঝে আখ, তাল ও খেজুরের চারা এবং সার ও অন্যন্য উপকরন বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বিএসআরআই আঞ্চলিক কেন্দ্র সুবর্ণচরের ইনচার্জ ডক্টর রঞ্জিত চন্দ্র কবিরাজ, ডিএই, নোয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আল ইমরান হোসেন এবং নোয়াখালী সদর উপজেলার কৃষি অফিসার মোঃ মোশরেফুল হাসান প্রমুখ। প্রদর্শনীর জন্য ৫০ জন কৃষকের প্রত্যেককে ৮০টি করে আখের চারা, ২টি তাল গাছের চারা, ২টি খেজুর গাছের চারা এবং সারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights