সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপি কর্মী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা: হাবিবে মিল্লাত মুন্নাসহ আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১০ বছর আগে বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন হত্যার ঘটনায় তার স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২৬ জানুয়ারি কামারখন্দ আমলী আদালতে মামলাটি দায়ের করেন। নিহত জাহাঙ্গীর হোসেন (৩৬) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

আইনজীবী এস. এম নাজমুল ইসলাম জানান, আদালতের বিচারক কামারখন্দ থানাকে মামলাটি এজাহারভুক্ত করে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দেওয়া নির্দেশ দিয়েছেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার অপসারিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জানপুর মহল্লার মো: আলম, অর্থ বিষয়ক সম্পাদক আজিজল তালুকদার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আব্দুল হাকিম ও সয়দাবাদ ইউপির অপসারিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights