মাদারীপুরে নিখোঁজ বৃদ্ধা ও যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি ও শিবচরে পৃথক স্থান থেকে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, কালকিনিতে পরিত্যক্ত একটি ডোবা থেকে মঙ্গলবার সন্ধ্যায় হিরন নেছা (৬৫) নামে এক নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হিরন নেছা পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের কালাম মৃধার স্ত্রী। একই সময় শিবচরের মাদবরেরচর এলাকার রেললাইনের পাশে মুন্না মির্জা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মুন্না ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মির্জার ছেলে। কয়েক বছর ধরে তিনি শিবচরের গুয়াতলা এলাকায় ভাড়া থাকতেন। পেশায় তিনি একজন ভ্যানচালক। গত চারদিন আগে থেকে নিখোঁজ ছিল মুন্না। এই ঘটনায় শিবচর থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছিল।

জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের রেললাইনের পাশে কাঁশবনের মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত যুবকের পরনে জিন্স প্যান্ট এবং গায়ে টিশার্ট ছিল। লাশটি উপুর করে রাখা ছিল। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অপরদিকে, বৃদ্ধা হিরন নেছা বেগম গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে তার কোনো সন্ধান না পেয়ে বৃদ্ধার বড় ছেলে লিটন মৃধা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার নতুন পানেরহাটের পূর্ব পাশে ডোবার মধ্যে হিরন নেছার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত হিরন নেছার ছেলে লিটন মৃধা জানান, আমার মা নিখোঁজের ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি। আমি দোষিদের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন জানান, ডোবা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসাইন জানান, ‘রেললাইন সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights