টস হেরে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা
অনলাইন ডেস্ক
চলমান বিপিএলে ১০ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে শাকিব খানের দল। নিজেদের ১১তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা।
বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
