২ মাসে শেষ হতে পারে যুদ্ধ: পুতিন

অনলাইন ডেস্ক

পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই ইউক্রেনে যুদ্ধ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

পুতিন বলেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে তাদের অস্তিত্ব থাকবে না। পশ্চিমাদের অর্থ ও গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা এক মাসও টিকতে পারবে না। এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চান পুতিন।

তবে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যে কোনো আলোচনা প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে জেলেনস্কি বলেছেন, পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানের আলোচনায় ‘ভয়’ পাচ্ছেন। সূত্র : মস্কো টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights