দ্বিতীয় পুত্রের মা হলেন অভিনেত্রী প্রসূন

অনলাইন ডেস্ক
লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ আবারও মা হয়েছেন। গত ২৭ জানুয়ারি তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। বর্তমানে মা-সন্তান দুইজনই সুস্থ রয়েছেন।

জানা গেছে, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে, ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন এ অভিনেত্রী। ওই সন্তানও ছেলে। এবার দ্বিতীয়বার মা হলেন।

এবারের অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম। তিনি আরও বলেন, এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ তাঁকে ‘পদ্মাপুরাণ’ সিনেমায় দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights