নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীরা ১০ পদে বিজয়ী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত – বিএনপির সমর্থিতরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। অপর দিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা ৪টি পদে বিজয়ী হয়েছেন।

১৫টি পদের মধ্যে ১০টি পদে বিএনপি জামায়াত ও ৪টিতে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী হয়েছে এবং ১টি পদে ফলাফল স্থগিত রয়েছে।

সভাপতি পদে জামায়াত ইসলাম সমর্থিত প্রার্থী এডভোকেট তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আমির হোসাইন বুলবুল নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত বিজয়ী প্রার্থীদের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন চলে। বৃহস্পতিবার রাত ১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে মোট ৫৮১ জন ভোটার ভোট দিয়েছেন। মোট ভোটার সংখ্যা ৫৯১ জন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights