খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা ব্যক্তিগত চিকিৎসক দলের চার সদস্য দেশে ফিরেছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে ঢাকায় পৌঁছান তারা।

ঢাকায় ফেরা চিকিৎসকদের মধ্যে রয়েছেন- ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। বাকি দুজন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন থাকছেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গেই রয়েছেন।

এর আগে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights