লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সেমিনার

লক্ষ্মীপুর প্রতিনিধি

‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ স্বপন, সিভিল সার্জন ডা. কাজী আব্দুল মোমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সুমধু চক্রবর্তী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক আবদুল্যা হিল হাকিমসহ নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও হোটেল-বেকারি মালিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের স্বাস্থ্যসম্মত জীবন পরিচালনায় সহায়ক হবে। এছাড়াও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গ্রহণের জন্য সকল মানুষকে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights