ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ধর্ষণের মামলায় মো. আমিনুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। রবিবার দুপুরে বিচারক মো: আসাদুল্লাহ এ আদেশ দেন।

মো: আমিনুল ইসলাম জেলার কাউখালী উপজেলার দাসেরকাঠী গ্রামের মৃত আ: হামেদ মৃধার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ এপ্রিল দুপুরে কাউখালী উপজেলার এসবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাবার সময় পথ রোধ করে জোড় পূর্বক তাকে আসামির বাড়িতে নিয়ে যায়। এ সময় তার মুখ গামছা দিয়ে বেধে জোড় পূর্বক তাকে ধর্ষন করে। এ ঘটনার ও ছাত্রীর মা বাদী হয়ে কাউখালী থানায় অভিযুক্ত আমিনুলকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করে। এ মামলায় রবিবার আদালত আসামি আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এছাড়া আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights