আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলীর চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. ফারুক (৫৩) ও চরলক্ষ্যা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী আকবর হায়দার (৪৩)।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, দুজনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
