জয়পুরহাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং সন্তানের কর্তব্যের গুরুত্ব বোঝাতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন, সায়েদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তারেক মোঃ রওনাক আখতার, সগুনা গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর ফারুক, চক গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ প্রমুখ। সমাবেশ শেষে দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights